২ আগস্ট ২০১৭ - ১৫:১৪
ভারতে গরুর জন্য মন্ত্রণালয় হচ্ছে!

গরুদের জন্য ভারতে নতুন একটি মন্ত্রণালয় করার পরিকল্পনা করছে নরেন্দ্র মোদির সরকার।

আবনা ডেস্কঃ গরুদের জন্য ভারতে নতুন একটি মন্ত্রণালয় করার পরিকল্পনা করছে নরেন্দ্র মোদির সরকার।
ক্ষমতাসীন বিজেপির সভাপতি অমিত শাহ গত সোমবার উত্তর প্রদেশের রাজধানী লক্ষ্ণৌতে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
অমিত শাহকে উদ্ধৃত করে টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, গরু মন্ত্রণালয় করার জন্য অনেক সুপারিশ এসেছে। এ বিষয়ে আলোচনা চলছে।
এ সময় উপস্থিত ছিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি ‘গোরক্ষা’ আন্দোলনের পক্ষে দীর্ঘদিন ধরে প্রচারণা চালিয়ে আসছেন।
বলা হয়ে থাকে, যোগী আদিত্যনাথই প্রথম ২০১৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এ ধরনের একটি মন্ত্রণালয় করার কথা বলেছিলেন।